অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে তিনটি বসতঘর, ১৫০ মণ রসুন, একটি ভ্যানগাড়িসহ সব মালামাল পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা জিনিসপত্র বের করতে গিয়ে আনোয়ারা বেগম (৫৫) ও মনি (২৮) নামের দুজন আহত হয়েছেন।
আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, এতে তাঁদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে আজাহার হোসেনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।