অগ্নিকাণ্ডে দুটি দোকান ও ছয়টি বাড়ি পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের উজানীপাড়ায় গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে দুটি দোকান ও ছয়টি আধাপাকা বাড়ি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোরে একটি আসবাবপত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় জোরে বাতাস বইছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশনের কর্মকর্তা রণধীর দত্ত বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা হতে পারে।
তবে ক্ষতিগ্রস্তরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকারও বেশি হতে পারে।
সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
রণধীর দত্ত বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে তাঁরা ঘটনাস্থলে গিয়েছেন।