অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের ভাঙ্গাপোল বাজারে গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের দুটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।