অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তুলার গোডাউন, একটি বসতঘর ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত আটটার দিকে সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারের বণিক স্বর্ণ শিল্পালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের মিলিনিয়াম কম্পিউটার, সেবরি টেলিকম, অ্যাপারেল গার্মেন্টস ও মহিন কমফেক্শনারিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশন থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
অপরদিকে একই রাত সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় মান্নানের তুলার গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্য আগুন পাশের আরেকটি তুলার গোডাউন এবং একটি বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন থেকে কর্মীরা এসে আগুন নেভান।