অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রূপকানিয়া সামিয়াপাড়ায় গত বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পুড়ে যাওয়া ঘরের মালিকেরা হলেন: আলী হোসেন, আমির হোসেন, আনোয়ার হোসেন, মোহামঞ্চদ মুছা ও হাবিবুর রহমান। দমকল বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত একটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি ঘর পুড়ে যায়।