অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, সেনেটারি, খাবার হোটেল ও হার্ডওয়ারসহ ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহসভাপতি আবদুল হান্নান ভূইয়া প্রমুখ।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. সালাউদ্দিন জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২০ লাখ টাকা।