অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজারে গত সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় চারটি দোকান পুড়ে গেছে। ভৈরব ও রায়পুরা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর আগেই সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জনপ্রিয় অয়েল মিল, নুরুল ইসলামের পাইকারি মুদির দোকান ও তৃষা ডিজিটাল স্টুডিও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।