অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে গেছে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মালিকানাধীন চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে গেছে।
আজ রোববার বিকেল চারটার দিকে বিদ্যুৎকেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন ধরে যায়। ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
পিডিবির জনসংযোগ শাখা থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এই কেন্দ্রে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।