অগ্নিকাণ্ডে বসতঘর ও বিদ্যালয় পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উত্তর পতেঙ্গা বেড়িবাঁধ এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকটি বসতঘর, বিদ্যালয় ও একাধিক দোকান আগুনে পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ এলাকার খেজুরতলায় বেলা দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি বসতঘর, একটি এনজিও পরিচালিত স্কুল, তিনটি মুদি দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্টেশনের দুটি গাড়ি গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।