অগ্নিকাণ্ডে বি.বাড়িয়ায় ২০০০ ফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই হাজারের বেশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে।

প্রথম আলোকে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মমিনুল হকের ভাষ্য, সকাল সাড়ে ছয়টার দিকে নিচতলার মাইক্রোওয়েভ কক্ষটিতে আগুন লাগে। আধা ঘণ্টার আগুনে কয়েক কোটি টাকার কেবল ও যন্ত্রাংশ পুড়ে যায়। সব উপজেলায় দুই হাজারের বেশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকে কারিগারি বিভাগের লোক আসছে। মেরামতে দুই দিন লেগে যেতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।