অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় তানজিদা ইসলাম (৮) নামের এক শিশু মারা গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বারআউলিয়ার বিএসআরএম কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে দুটি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্র জানায়, কারখানা এলাকায় বাদশা মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে ঘুমে থাকা তাঁর কন্যাসন্তান তানজিদা জীবন্ত দগ্ধ হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, অগ্নিকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানজিদার লাশ উদ্ধার করে।