অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে গত বৃহস্পতিবার আগুনে তিনটি পরিবারের বাড়িঘর পুড়ে গেছে। এ ঘটনায় শীলা (১০) নামের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। পুরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই গ্রামের ফেলু মাতুব্বরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। ওই ঘরে তাঁর মেয়ে শীলা ঘুমিয়ে ছিল। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও সে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এ সময় আগুনে প্রতিবেশী সিরু মাতুব্বরের নয়টি ছাগল ও কয়েক মণ পাট পুড়ে যায়। এ ছাড়া সাইদুল মাতুব্বরের বসতঘরসহ তিনটি ঘর ভস্মীভূত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আবদুল আজিজ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে টাকা, চাল ও কম্বল দিয়েছি।’