অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, ২০টি ঘর ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের কাবিলপুর মোহনপুর গ্রামে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে ২০টি ঘর ভসঞ্চীভূত হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রজব আলীর মোল্লার মেয়ে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রজব আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে।
এলাকাবাসী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে ঘুমিয়ে থাকা রত্না নামের পাঁচ মাসের এক শিশু দগ্ধ হয়ে মারা যায়।