অগ্নিকাণ্ডে সাড়ে তিন কোটি টাকার যন্ত্র পুড়ে নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার তোলার সময় চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর ইয়ার্ডে গতকাল মঙ্গলবার ভোরে কনটেইনার উঠানো-নামানোর একটি যন্ত্রে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের যন্ত্রটি (রিচ স্টেকার) পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, গতকাল ভোর পৌনে ছয়টায় ইঞ্জিনের অত্যধিক তাপে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।