অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় গত রোববার রাতে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।
জেলা ফায়ার সার্ভিস বিভাগ ও ব্যবসায়ীরা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলামের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১১টি দোকান ও ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।