অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত ৫০ লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় তেলের ড্রাম বিস্ফোরণ ও উত্তপ্ত টিনের আঘাতে তিন ব্যক্তি আহত হয়েছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ফারুক জানান, তাঁর দোকানের পাশের একটি পেট্রলের দোকান থেকে রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের ১২টি দোকান ভস্মীভূত হয়। তিনি বলেন, তাঁদের ধারণা, এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আহত তিনজনের মধ্য থেকে ফিরোজ আলম বাবু নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে রামগতি সাব-স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আর আমিন ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করেন।