অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর খাশেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীদের পাঁচজন আহত হন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি জাকির হোসেন, কাঁচামাল ব্যবসায়ী আব্দুল খালেকসহ কয়েকজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মুদি, কাঁচামাল, চায়ের দোকানসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছান। এদিকে আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী বাবুল বালাই, জাকির হোসেন, আব্দুল খালেক, বজলুর রহমান ও আলমগীর আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তজুমদ্দিন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাশেদ খান বলেন, অগ্নিকাণ্ডে ২২-২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।