অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুটি উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত রোববার রাতে বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নের চিতারবাজারে নাসিম মোল্লার দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মালামালসহ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
এদিকে একই রাতে সদরপুরের ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজারে আগুন লাগে। এতে চারটি দোকান পুড়ে যায়।