অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ও তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. অলিউল্লাহ জানান, মঙ্গলবার রাত একটা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসকে মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ক্ষতিগ্রস্ত দোকানি বদিউল আলম জানান, তাঁর দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এর বেশির ভাগই জেলা শহরের আড়তদারসহ বিভিন্ন পাইকারি দোকান থেকে বাকিতে আনা মালামাল। আগুনে তাঁর পেনশন বই, ট্রেড লাইসেন্স, বিভিন্ন বিলের বইসহ গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে।