অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।গতকাল বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর খেলাফত বাজারের পাটোয়ারী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল মালেক পাটোয়ারি বলেন, বিকেল চারটার দিকে বাজারের মিন্টুর লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৩২টি দোকান পুড়ে যায়। এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।