অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও ১টি ট্রাক ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর কোড়কদী ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দি বাজারে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে পাটের গুদাম, কাপড়ের দোকান, কম্পিউটারে দোকানসহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এর আগে গত বুধবার নড়াইলে পাটকাঠি বোঝাই চলন্ত একটি ট্রাক আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই পাঁচটি দোকান পুড়ে যায়।
গত বুধবার বিকেলে কুষ্টিয়া যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের রাস্তায় পাটকাঠি বোঝাই চলন্ত ট্রাকটি বিদ্যুতের তারে জড়িয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।