অগ্নিকাণ্ডে ৯ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর গ্রামে গত শুক্রবার রাতে আমিনুল হক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আমিনুল হক চেয়ারম্যানের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা ধরে আগুনে আবদুল আলম, ওয়াহিদুল আলম, আজিজুর রহমান, বদিউল আলমের ঘরসহ নয়টি বসতঘর পুড়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পটিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় চার শ মণ ধান, আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।