অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গেন্ডাবাড়ী গ্রামে ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আগুনের রহস্য উদ্ঘাটিত হয়নি।
এলাকার লোকজন বলছেন, গত মঙ্গলবার ভোরে তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘরে আগুন ধরে যায়। পুড়ে মারা গেছেন ট্রাফিক পুলিশের সদস্য খরেশ চন্দ্র রায় (৪৫), তাঁর স্ত্রী কেয়া রানী রায় (৩৫), মেয়ে নাইস (১২), ছেলে নির্ণয় (৫) ও কেয়া রানীর ছোট বোন সন্ধ্যা রানী রায় (২৩)। তাঁদের শেষকৃত্য মঙ্গলবার রাতেই পারিবারিক শ্মশানে সম্পন্ন করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পল্লী বিদ্যুৎ সমিতি পৃথক তিনটি তদন্ত কমিটি করেছে।