অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী বেড়িবাঁধের দীপনগর বস্তিতে আগুনে গতকাল বুধবার রাতে মা-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন শান্তা আক্তার (২৫), তাঁর মেয়ে তিন বছর বয়সী বৃষ্টি আক্তার, পাশের ঘরের আবদুল গণি (৩৫) ও রুবেল হোসেন (১৩)। চিকিৎসকেরা বলেছেন, শান্তার শরীরের ৯৮, বৃষ্টির ৩৩, গণির ৩৫ ও রুবেলের ৫৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা সংকটাপন্ন। দগ্ধ আবদুল গণি প্রথম আলোকে বলেন, দীপনগরে একটি ছাপরায় শান্তার পাশের কক্ষে তিনি ও রুবেল ভাড়া থাকতেন। রাত সাড়ে আটটার দিকে তাঁর কক্ষে কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে আগুন দুটি কক্ষেই ছড়িয়ে পড়ে। এরপর তাঁর আর কিছু মনে নেই।