অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে একটি চারতলা ভবনের নিচতলায় ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়ার (২০) মৃত্যু হয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। এ নিয়ে অগ্নিদগ্ধের ঘটনায় চারজনের মৃত্যু হলো। সোহেল মিয়া ওই কার্যালয়ের পিয়ন ছিলেন। এর আগে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলেকট্রিক মিস্ত্রি নাসির উদ্দিন (২৪) এবং বৃহস্পতিবার দুপুরে ও রাতে আরমান ফেরদৌস (২৮) ও নাসির উদ্দিনের ভাই আসলামের (৩০) মৃত্যু হয়।