প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাইং কারখানায় শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরেক শ্রমিক গতকাল বুধবার মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চারজন মারা গেলেন।
গত ৩০ ডিসেম্বর সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরে অবস্থিত রপ্তানিমুখী নেভি গ্রুপের এমএস ডাইং কারখানার চতুর্থ তলায় এসি মেরামতের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় পাঁচজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।