অগ্নিদগ্ধ ও আহতের অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ সুমন আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন। একই ঘটনায় অগ্নিদগ্ধ ফারুক গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিকে গত রোববার হরতাল চলাকালে শাহবাগ এলাকায় পিকেটারদের ইটের আঘাতে আহত গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেমের অবস্থা উন্নতির দিকে বলে তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ সুমনের শারীরিক অবস্থা এখন ভালো। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হতে পারে। তবে সুমন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।এদিকে গত রোববার হরতাল চলাকালে অফিসে যাওয়ার পথে হরতাল-সমর্থকদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেমের অবস্থার উন্নতি হয়েছে।রাজধানীর স্কয়ার হাসপাতালে আবুল কাশেমের অস্ত্রোপচার হয়। পরে তাঁকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়। গতকাল শুক্রবার আহত আবুল কাশেমের মেয়ে প্রথম আলোকে বলেন, ‘আব্বু ভালো আছেন।’