অগ্নিদগ্ধ গৃহবধূ আফরোজা অবশেষে মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে নিভে গেল অগ্নিদগ্ধ গৃহবধূ আফরোজা বেগমের (২৪) জীবনপ্রদীপ। গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুড়িয়ে হত্যার অভিযোগে আফরোজার বাবা আফজাল হোসেন আফরোজার স্বামী ও শাশুড়িসহ চারজনকে আসামি করে গত সোমবার তারাগঞ্জ থানায় মামলা করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলগাছ গ্রামের আফজাল হোসেনের মেয়ে আফরোজার সঙ্গে রংপুরের তারাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের ওয়াসিমের বিয়ে হয়।আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্টু বলেন, শাশুড়ি-বউয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।