প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোড়ানে ১৬ অক্টোবরের অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ ফাতেমা তুজ জোহরা (২৭) মারা গেছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর গোড়ানের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ব্যাংক কর্মকর্তা আলেয়া বেগম (৫৫) ও তাঁর ছেলে আরিফুল ইসলাম ওরফে জুয়েল (৩২) মারা যান। একই সময় অগ্নিদগ্ধ হন আলেয়ার স্বামী আবদুল হাই (৬৫) ও তাঁর পুত্রবধূ ফাতেমা (আরিফুলের স্ত্রী)। অগ্নিদগ্ধ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফাতেমার মৃত্যু হয়।