অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাসায় গত বৃহস্পতিবার সকালে গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় দগ্ধ গৃহবধূ মাহফুজা সুলতানা (৪০) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কয়েক দিন আগে মাহফুজা সুলতানা গাজীপুর থেকে ধানমন্ডি ৪ নম্বর সড়কে তাঁর খালার বাসায় বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার সকালে গ্যাসের চুলায় আগুন ধরানোর জন্য তিনি দেশলাই জ্বালান। এ সময় তাঁর শরীরে আগুন ধরে যায়। বাসার লোকজন শরীরের আগুন নিভিয়ে মাহফুজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান। চিকিৎসকেরা বলেছেন, আগুনে মাহফুজার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, এ ব্যাপারে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।