অগ্নিদগ্ধ নাজমা বেগমের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হাতে অগ্নিদগ্ধ অন্তঃস্বত্তা নাজমা বেগম গত সোমবার সকালে মারা গেছেন। গত বছরের ২ ডিসেম্বর নাজমা অগ্নিদগ্ধ হন। নাজমার হত্যাকারীদের বিচারের দাবিতে ওই দিন বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে।২ ডিসেম্বর রাত নয়টায় পূর্বশত্রুতার জের ধরে কিছু দুষ্কৃতকারী উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মো. আকদ্দুছ আলীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী নাজমা বেগমকে হত্যা করার জন্য হাত-পা ও মুখ বেঁধে সারা শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ নাজমা বেগমের আর্তচিত্কারে বাড়ির আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমার স্বামী মো. আকদ্দুছ আলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা দেখিয়ে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।