অগ্নিদগ্ধ বাবা ও ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, কেরানীগঞ্জে ইকুরিয়া টিলাবাড়ী এলাকায় ২০ আগস্ট রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন রিকশাচালক মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী মলিতা বেগম (৩২), মেয়ে রিপা বেগম (১৫), ছেলে মনির হোসেন (১০) ও আবদুল গনি (৫)। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গৃহকর্তা রিপন গতকাল বিকেল সাড়ে চারটায় মারা যান। এর আগে সকাল সাড়ে সাতটায় মারা যায় তাঁর ছোট ছেলে আবদুল গনি।