অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ এক ব্যক্তি গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আসমত উল্লাহ (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আসমত উল্লাহ গত শুক্রবার দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে শ্বশুরের বাসায় যান। একসময় সিগারেট জ্বালিয়ে বাথরুমে যান তিনি। কিছুক্ষণ পরই বাথরুমে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে বাথরুমের দরজা ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসমত দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল বিকেলে তিনি মারা যান। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বাথরুমে গ্যাস জমে ছিল। সিগারেটের আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটেছে। ওসি এনামুল হক আরও বলেন আবদ্ধ কক্ষে সাধারণত গ্যাস জমে। আবার লাইন ফুটো হয়েও গ্যাস জমে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত আসমতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মিরাপাড়ায়।