অগ্নিদগ্ধ মুসার পাশে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় চট্টগ্রাম নগরের রাহাত্তারপুলে অগ্নিদগ্ধ ইজিবাইকের চালক মোহাম্মদ মুসার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় লোকজন, রাজনীতিবিদ ও পেশাজীবীরা। গত ২৫ মার্চ মুসার গায়ে পেট্রল ঢেলে আগুন দেন শিবিরের কর্মীরা।মুসার পারিবারিক সূত্র জানায়, অগ্নিদগ্ধ হওয়ার পরদিন ২৬ মার্চ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী মুসার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ৫০ হাজার, সাংসদ নুরুল ইসলাম বিএসসি ১০ হাজার, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি সামসুল আলম ১০ হাজার, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ১০ হাজার টাকা দিয়েছেন। মুসার ভাই হানিফ জানান, মুসাকে দেখতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার হাসপাতালে যান। তিনি ১০ হাজার টাকা দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসার চিকিৎসা চলছে। মুসার বাবা আবদুল মোনাফ জানান, এলাকার ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করছে। তারা ব্যাংকে হিসাবও খুলে দিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল মোনাফ, সঞ্চয়ী হিসাব নম্বর ০০৩১১২১০০৯৪৭৬৪৪, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, চট্টগ্রাম।