প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে কুপির আগুনে দগ্ধ হয়ে হ্যাপী নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের লাল মাহমুদের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৪ ফেব্রুয়ারি কুপির আগুনে শরীর পুড়ে গেলে স্বজনেরা হ্যাপীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। প্রায় আড়াই মাস চিকিৎসার পর গত বৃহস্পতিবার হ্যাপীকে বাড়িতে আনা হয়। গত শনিবার সে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন বলেন, অবস্থার অবনতি হলে শিশুটিকে বাড়িতে আনা হয়।