অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় গতকাল বৃহস্পতিবার রান্না করার সময় চুলার আগুনে দগ্ধ হয়ে মিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামের আতাহার প্রামাণিকের স্ত্রী। পরিবারের লোকজন জানান, গতকাল বেলা ১১টার দিকে রান্না করার সময় মিনার শাড়িতে আগুন ধরে যায়। তিনি আতঙ্কে দৌড়াদৌড়ি করায় আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর পুঠিয়ায় তিনি মারা যান। নাটোর প্রতিনিধি|