অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে গোলবড়ু খাতুন (৭৫) নামের একজন মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সঙ্গে একটি রান্নাঘরও পুড়ে ছাই হয়ে যায়। চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক মোল্লা জানান, দুপুরে দিঘলকান্দা গ্রামের শামসু হাওলাদারের মা রান্না করতে গেলে চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ঘরে আটকা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী পরে আগুন নিয়ন্ত্রণে আনে।