অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নাছির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
নাছির উদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। তিনি রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে একা থাকতেন। তেজগাঁও থানার এসআই মশিউর রহমান বলেন, ঘর থেকে গন্ধ ও ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নাছির উদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীরা বলেন, তিনি ধূমপায়ী ছিলেন। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ঘুমিয়ে পড়ায় আগুন লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও প্রতিবেশীদের ধারণা।