অগ্নিদগ্ধ হয়ে পাঁচ মাসের শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গত শুক্রবার সন্ধ্যায় জ্যোৎস্না আক্তার নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
কুপি বাতি জ্বালিয়ে মা হাসিনা বেগম পাশের বাড়িতে বেড়াতে গেলে প্রথমে জ্যোৎস্নার গায়ের কাঁথায় এবং পরে ঘরে আগুন লেগে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সোনা মিয়া নামে একজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বাইশারী আদর্শ গ্রামের দরিদ্র সৈয়দুল হাকিমের বাড়িতে স্ত্রী হাসিনা ও পাঁচ মাসের জ্যোৎস্না ছাড়া কেউ ছিল না। সৈয়দুল সন্ধ্যায় বাড়ির বাইরে ছিলেন। স্ত্রী হাসিনা বেগম জ্যোৎস্নাকে কাঁথায় শুইয়ে দিয়ে পাশে কুপিবাতি জ্বালিয়ে রেখে প্রতিবেশীর বাড়িতে কিছুক্ষণের জন্য বেড়াতে যান।
বাইশারীর বাসিন্দা আবদুল হামিদ জানিয়েছেন, হাসিনা বেগম প্রতিবেশীর বাড়ি থেকে এসে দেখেন তাঁর বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে।