অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছেন বৃদ্ধা মাজু বেগম (১০৫)। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গুণবাহা ইউনিয়নের কামার গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। মাজু বেগম আতিয়ার রহমানের শাশুড়ি। এলাকাবাসী জানান, আতিয়ার রহমানের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় মাজু বেগম ঘর  থেকে বের হতে না পারায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে বোয়ালমারী দমকল বাহিনীর একটি দল এসে আগুন নেভায়। আগুনে আতিয়ার রহমান, হাবিবুর রহমান ও এ কে এম মুসার তিনটি ঘর পুড়ে গেছে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা বলেন, আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।