অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় অগ্নিদগ্ধ হয়ে রাবেয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পারশালনগর গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় পারশালনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, বাড়ির উঠানে কুপি নিয়ে চলাফেরার সময় রাবেয়ার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এর থেকে পুরো শরীর অগ্নিদগ্ধ হয়। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুর এলাকায় তাঁর মৃত্যু হয়।