অগ্নিদগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্তারনগর গ্রামে গত বুধবার দিবাগত রাতে আগুনে পুড়ে নওয়াব আলী বিশ্বাস (৭০) নামের এক ব্যক্তি ও তাঁর বোন মরিয়ম বিশ্বাস (৫৫) মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে নওয়াব আলীর ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নওয়াব ও মরিয়ম পুড়ে মারা যান। স্থানীয় লোকজন জানান, জ্বলন্ত সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় তাঁদের ঘরে অন্য কেউ ছিল না। অবিবাহিত নওয়াব ও মরিয়ম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।