অগ্নিদগ্ধ হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারাদি গ্রামে গত শুক্রবার আগুনে পুড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত আবদুল লতিফের বাড়িতে শুক্রবার রাত আড়াইটার দিকে আগুন লাগে। এ সময় আবদুল লতিফের ছেলে আলম মল্লিকের ঘুমিয়ে থাকা স্ত্রী ডলি খাতুন (৩৫) ও তাঁর ছেলে সোলাইমান মল্লিক (৪) ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।