অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আয়তননেসা (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হারেস শেখের স্ত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আয়তননেসার ছেলে রাকিব শেখ জানান, তাঁর মা কুপি নিয়ে নাড়াচাড়া করার সময় প্রথমে মশারিতে আগুন লাগে। পরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় রাকিবের মেয়ে নাঈমা (৮) সামান্য দগ্ধ হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি