প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উকিল বাড়িতে অগ্নিদগ্ধ রানু বেগমের (৩২) মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মারা যান। নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুপির আগুন থেকে রানু দগ্ধ হন। এ সময় রানুর স্বামী মিজান উকিল ঘরের বাইরে ছিলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ফরিদগঞ্জ বালিঠুবা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।