অগ্নিদগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে গত বৃহস্পতিবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ী এলাকার আক্তার মিয়ার বাড়িতে রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ওই বাড়ির ভাড়াটে মো. রিপন (৩২), তাঁর স্ত্রী মলিতা বেগম (২৫), মেয়ে রিপা বেগম (১৫), ছেলে মনির হোসেন (১০) ও আবদুল গনি (৫) অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।