প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকারখানায় অগ্নিদুর্ঘটনা রোধে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মশালার উদ্বোধন করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান। বক্তব্য দেন ইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হামিদ, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব বল প্রমুখ। কর্মশালায় ৫০ জন স্বেচ্ছাসেবককে অগ্নিনির্বাপণে সক্ষমতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালা শেষ হবে কাল রোববার।