অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনিরাপত্তা-ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বাদামতল এলাকার একটি ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক ইমতিয়াজ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন বলেন, নবনির্মিত ওই ভবনের মালিক ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র নেননি। পাশাপাশি এই ভবনে অগ্নিনিরাপত্তা-ব্যবস্থাও নেই। তাই ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।