অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণ ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় গতকাল সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও রূপগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আহসানুল কবির জানান, শহরের চাঁদমারী এলাকায় অর্কেড সোয়েটার ফ্যাক্টরিকে ৪০ হাজার ও রূপগঞ্জ উপজেলার নাসির ডায়িং ও রূপসী এলাকার জনি ফিনিশিং মিল লিমিটেডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।