অগ্নিনির্বাপণ মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে পঞ্চগড়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে গতকাল সোমবার দুপুরে বিজিবির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক। এ সময় ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি ১৮ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ পঞ্চগড় বিসিক মাঠে মোটরমালিক, পরিবহনশ্রমিক ও চালকদের সচেতনতায় অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করে। এই মহড়া পরিচালনা করেন ফায়ার পরিদর্শক মোনায়েম বিশ্বাস।